শুক্রবার উলুবেড়িয়ায় সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোড়ের ডাকে মানব বন্ধন কর্মসূচী পালিত হলো।
শুক্রবার দুপুর ১টার সময় জুম্মার নামাজের পরে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিরা উলুবেড়িয়া স্টেশন থেকে জাতীয় সড়ক পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালন করেন।
কয়েক হাজার মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দক্ষিণ পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের উত্তর দিক থেকে ১৬নং জাতীয় সড়ক পর্যন্ত এলাকার চারটি মসজিদ অর্থাৎ আল বিলাল মসজিদ,নিমদিঘী স্টেশন নমসজিদ,নিমদিঘি বড়ো মসজিদ,নিমদিঘী পশ্চিম পাড়া মসজিদের ইমাম ও মুসুল্লিরা মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্ৰহন করেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপিতা সমিরুদ্দিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী খান,সেখ সাদিক প্রমুখ।
এ ছাড়াও উলুবেড়িয়া এলাকার প্রায় প্রতিটি মসজিদে জুমার নামাজের পর সকলেই বিভিন্ন এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন।






