স্কুল পড়ুয়াদের বৃক্ষ রোপণের বার্তা








নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

শিশুর হাতে ছোট্ট শিশু। শিশুর হাতে শিশুকে রক্ষার বার্তা।  কারোর হাতে শাল গাছ  তো কারোর হাতে সেগুন গাছের চারা।  এমনই দৃশ্য ফুটে উঠলো বৃহস্পতিবার  বিশ্ব পরিবেশ দিবসের দিন হাওড়ার ডোমজুড়ের শলপে। 


বৃহস্পতিবার সকালে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে শলপের তেঁতুলকুলি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল চারা গাছ। পাশাপাশি বার্তা দেওয়া হল সেই গাছ  বাড়ির আশেপাশে বসানোর জন্য। পাশাপাশি এই সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদ্যালয়ের আশেপাশে বসানো হল বিভিন্ন ধরনের চারা গাছ। বার্তা ঘরের শিশুকে যেমন আমরা পরিচর্যা করি ঠিক সেরকমই এই চারা গাছগুলিকেও পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্টু সাঁতরা , ভাস্কর সাঁতরাসহ অন্যান্যরা। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...