উলুবেড়িয়া-১ ব্লকের জন SAM বাচ্চাদের অতিরিক্ত পুষ্টি সামগ্রী বিতরণ





উলুবেড়িয়া- ব্লক অফিস সভাকক্ষে আজ বুধবার ১৬ জন SAM (Severe Acute Malnutrition) শিশুর মধ্যে অতিরিক্ত পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়। 


এই গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন উলুবেরিয়া এক ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক যুগ্ম ভিডিও লিপিকা রায়,  পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, পূর্ত কমাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ সওগাত আলী ,নারী ও শিশু কর্মাধ্যক্ষ মুনমুন  সাউ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ চম্পা সামন্ত ,খাদ্য কর্মাধ্যক্ষ কাকুলি দাস, CDPO সৌরভ চক্রবর্তী,ACDPO -সমিত ঘোষ ,ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মীগন। 


প্রতিটি শিশুকে উন্নতমানের পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। বিডিও সাহেব বলেন, “এই শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। SAM শিশুর সংখ্যা হ্রাস করতে আমরা সঠিক হস্তক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি।”


এই উদ্যোগের মাধ্যমে মা ও শিশুদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়েছে। পুষ্টিহীনতার বিরুদ্ধে লড়াইয়ে এমন উদ্যোগ আগামী দিনে সমাজে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...