গ্ৰীস্মাবকাশে ছাত্রছাত্রীদের পঠনপাঠন পরিদর্শন,




নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 




সমস্ত বিদ্যালয়ে চলছে গ্ৰীস্মের ছুটি,আর এই গ্ৰীস্ম অবকাশে ছাত্রছাত্রীদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া "সামার প্রজেক্ট"র অগ্ৰগতি পরিদর্শন করতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। 



 উল্লেখ্য বর্তমানে চলছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে গ্ৰীস্মের ছুটি। বিদ্যালয় শিক্ষা দপ্তরের দেওয়া গ্ৰীস্মের ছুটিতে ছাত্রছাত্রীদের প্রজেক্টের কাজের অগ্ৰগতি দেখার জন্য বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের পঠনপাঠনের অগ্ৰগতি সহ একাধিক বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল।


  
উলুবেড়িয়া ১নং ব্লকের তপনা,হাটগাছা ২নং,ধুলাসিমলা পঞ্চায়েত এলাকার একাধিক বিদ্যালয় পরিদর্শন কালে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের পক্ষ থেকে ভালো সাড়া পাওয়া যায় বলে জানান বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষকগণ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...