গ্ৰীস্মের ছুটিতে শিক্ষক শিক্ষিকাদর নিয়ে শিল্প নৈপুণ্য কর্মশালা: উলুবেড়িয়া





নিজস্ব প্রতিবেদক:উলুবেড়িয়া 


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হলো একদিনের শিল্প নৈপুণ্য কর্মশালা।



রাজ্যের সমস্ত বিদ্যালয়ে চলছে গ্ৰীস্মের ছুটি, আর এই ছুটিতে বৃহস্পতিবার উলুবেড়িয়া ১নং ব্লকের অন্তর্ভুক্ত উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের ৬১টি প্রাথমিক বিদ্যালয় এবং উলুবেড়িয়া উত্তর চক্রের ৮টি বিদ্যালয়ের একজন করে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাগজ সহ বিভিন্ন ফেলে দেওয়া জিনিস নিয়ে কিভাবে আকর্ষনীয় জিনিষ তৈরি করা যায় এবং কোমলমতি শিশু শিক্ষার্থীদের কিভাবে আকর্ষনীয় হয় তার জন্য এই কর্মশালা।



বিভিন্ন রঙিন কাগজের সমন্বয়ে বিভিন্ন মনোরঞ্জন জিনিস, ফুল,ফল,সহ নানান ব্যবহার্য জিনিসপত্র তৈরি করা হয় তার জন্য এই কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক সুদীপ্ত শ্যাম চৌধুরী ও নিলাঞ্জনা দত্ত বলেন সর্বশিক্ষা মিশনের প্রধান লক্ষ্য হলো জয়ফুল লার্নিং বা আনন্দদায়ক শিক্ষা।
সুতরাং বর্তমানে শিশুরা মোবাইল গেমে ব্যাস্ত থাকে যারফলে তার সুপ্ত প্রতিভা বিকশিত হয় না।
এই ধরনের শিল্প নৈপুণ্য কর্মশালা যদি প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা দেওয়া হয় তাহলে তাদের মধ্যে শিল্প নৈপুণ্য বিকশিত হবে এমনকি আগামী দিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


 উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন এই ধরনের প্রশিক্ষণ খুবই জরুরি, এবং  এই প্রশিক্ষণ নিয়ে শিক্ষক শিক্ষিকাগন নিজ নিজ বিদ্যালয়ের পঠনপাঠনের পাশাপাশি এই ধরনের শিল্প নৈপুণ্যের কাজ হাতে কলমে শেখালে ছাত্রছাত্রীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।



অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক, কর্মাধ্যক্ষ আজিজুল হক,সেখ মফিজুল ইসলাম, সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...