ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাবালিকার বিয়ে আটকালো উলুবেড়িয়া প্রশাসন,
এই ঘটনাটি উলুবেড়িয়া ১নং ব্লকের হাটগাছা ১নং পঞ্চায়েতের ময়নাপুর এলাকায়।
স্থানীয় খোড়িয়া ময়না পুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী র বিবাহ হবে এই খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাসময়ে এলাকায় গিয়ে নাবালিকার বিয়ে আটকানো সম্ভব হয়।
নাবালিকার পরিবারের লোকজনের সঙ্গে ব্লক প্রশাসনের কথা হয় এবং কথা মতো নাবালিকার অভিভাবকবৃন্দ বিয়ে বন্ধ করে, এবং যথারীতি ১৮বৎসর বয়স হলে বিবাহ দেবে বলে অঙ্গীকার করেন।
প্রশাসনের পক্ষ থেকে অঙ্গন ওয়াড়ি কর্মী শর্মিলা দাস মন্ডল,সুপর্ণা কয়াল সুপার ভাইজার বন্দিতা সোম,সিডিপিও সৌরভ চ্যাটার্জী, সহকারী সমিত ঘোষের সহযোগিতায় আলোচনা করে এই বিয়ে আটকানো সম্ভব হয়েছে।

