সোফিয়া কুরেশি নিয়ে মন্তব্য, নিন্দা ও শাস্তির দাবি কংগ্রেসের শ্রাবন্তী সিংএর



নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  
পশ্চিম বঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে  ইনচার্জ  শ্রাবন্তী সিং সাংবাদিক সম্মেলন করলেন সোমবার দাশনগর অফিস থেকে । কর্নেল সোফিয়া কুরেসি কে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আপত্তিকর মন্তব্য করেছে বলে অভিযোগ । এই মন্তব্য নিয়ে আপত্তি করা হয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের  তরফ থেকে ।


 সোমবার এই মামলার সুপ্রিম কোর্টে  উঠলে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে একজন আইজিপি ও দুজন এসপি অথবা তদোর্ধ্ব পদমর্যাদার অফিসারকে নিয়ে তিন সদস্যের সিট গঠনের জন্য মধ্যপ্রদেশের ডিজিপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও বিজেপি মন্ত্রী বিজয় শাহ ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠলে বিচারক বলেন ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আপনার আচরণে ও কথায় গোটা দেশের মাথা ঝুঁকে গিয়েছে। 

গোটা জাতি লজ্জিত। কোর্টের এই প্রথম পদক্ষেপের পর জাতীয় কংগ্রেস আরো বাড়তি অক্সিজেন পায়। জাতীয় কংগ্রেসের নির্দেশ মত পশ্চিম বঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের   ইনচার্জ শ্রাবন্তী সিং সাংবাদিক সম্মেলন করে এই আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করেন ।
 বিজয় শাহর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দেন তিনি । 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...