পাকিস্তানের উপর আরো জোরদার আক্রমনের প্রয়োজন ছিল:নওশাদ




 নিজস্ব প্রতিবেদক:উলুবেড়িয়া 


কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে,২৬হাজার চাকরি বাতিল, দূর্নীতি ও বঞ্চনার বিষয়ে, সংশোধিত ওয়াকফ আইন ২০২৫বাতিলের দাবিতে রবিবার উলুবেড়িয়ার পূর্ব কালীনগরে আই এস এফ অর্থাৎ ইন্ডিয়ান সেক্যুলার ফন্টের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এস এফের চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।


তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পর বাংলার সংখ্যালঘুদের চরম বিপদ সৃষ্টি হয়েছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, অপরদিকে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদের মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর আমলে।


ওয়াকফ আইন সংশোধনের নামে দেশে ধর্মীয় বিভাজন করার চেষ্টা হয়েছে। ওয়াকফের লড়াই হলো দেশের সংবিধান রক্ষার লড়াই।
তিনি পশ্চিমবঙ্গের ৭৬০০০বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ডকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১সালের আগে বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবেন কিন্তু কেন আজ পর্যন্ত উদ্ধার হয়নি তার জবাব দিতে হবে।


কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে তিনি শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আরও আক্রমণ করার প্রয়োজন ছিল বলে জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এস ফের জেলা সম্পাদক আফতাব আলম, নাসিরউদ্দিন মীর, আনোয়ার মল্লিক, মানোয়ার খন্দকার,সেখ নিজাম প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...