মাধ্যমিক উঃ মাধ্যমিক উত্তীর্ণদের সংর্বধনা: উলুবেড়িয়া





নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া।


চলতি ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য উলুবেড়িয়া ১নং ব্লক প্রশাসন ও উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।


শুক্রবার বিকেলে উলুবেড়িয়া ১নং ব্লকের মিটিং হলে এই অনুষ্ঠানে উলুবেড়িয়া ১নং ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো এবারের উলুবেড়িয়া ১নং ব্লকের কন্যাশ্রী মডেল মাধ্যমিক পরীক্ষায় ৯২শতাংশ প্রাপ্ত দক্ষিণ রামচন্দ্রপুর হাইস্কুলের রুকসার খাতুন।


পুরষ্কার পাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে কেউ ডাঃ,কেউ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত করার লক্ষ।
বক্তব্যে উলুবেড়িয়া ১নং বিডিও উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীদের ভালো মানুষ হবার পরামর্শ দেন, এবং প্রত্যেক কে সম্মান করার আহ্বান জানান।


এবারের এই প্রথম অনুষ্ঠানে কাশমুল হাইস্কুলের প্রতিঞ্জা দাস,শ্রীকৃষ্ণ পুর চিত্তরঞ্জন হাইস্কুলের শ্রীজয়ী বাউর, কাঁজিয়া খালি শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের আকাশ খাটা,সুজয় মন্ডল,বিরশিবপুর শিক্ষা নিকেতনের বিনয় মন্ডল, দক্ষিণ রামচন্দ্রপুর হাইস্কুলের রুকসার খাতুন,
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রনমহল কোরানীয়া হাই মাদ্রাসার আলিয়া বিশ্বাস, গৌরীপুর হাইস্কুলের জিনাত আফিয়া,সমরুক শীতলচন্দ্র ইনিষ্টিটিউশনের থেকে জিয়াবুন্নেশা কে পুরষ্কৃত করা হয়


উল্লেখ্য উলুবেড়িয়া ১নং ব্লকের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক,যুগ্ম বিডিও লিপিকা রায়, উলুবেড়িয়া দক্ষিণ চক্র অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক,সহ সভাপতি সাহানা মল্লিক, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষক সেখ নুর সালাম,ধুলিসিমলা পঞ্চায়েত প্রধান গোপীনাথ ব্যানার্জি,মহ:ফিরোজ,শিক্ষা আধিকারিক সুনীতি আচার্য,সহ একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।


ব্লক প্রশাসনের এই ধরনের উদ্যোগ কে সকলেই সাধুবাদ জানান।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...