ওয়াকফ সংশোধনী বাতিল এর দাবিতে আই এস এফ




 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জগৎবল্লভপুর ব্লক কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং যোগ্য শিক্ষকদের চাকরির পুনর্বাহালের দাবিতে হাওড়ার বড়গাছিয়া ধর্মতলা থেকে লেভেল ক্রসিং পর্যন্ত মিছিল হয়। এই শিক্ষা বাঁচাও-শিক্ষক বাঁচাও সংবিধান বাঁচাও-ওয়াকফ বাঁচাও মিছিলে কয়েকশো সমর্থক পথে নেমে সোচ্চার হয়।





 সংবিধান বিরোধী ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি উঠে এই মিছিল থেকে, একইসঙ্গে রাজ্য সরকারের নিজেদের দুর্নীতি ঢাকতে যোগ্য শিক্ষকদের যেভাবে পথে বসালো তার জন্য রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান ওঠে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় পার্টির অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর কেন্দ্র সরকারের এই অন্যায় সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সর্ব সাধারন মানুষকে রাজপথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 







একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান পীরজাদা মহ: নওসাদ সিদ্দিকী আগামী ১৪ এপ্রিল কলকাতায় যে মহামিছিলের ডাক দিয়েছেন সেখানে সবাইকে সামিল হওয়ার  আহবান জানান। মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের কনভেনার রিয়াজ মল্লিক, মধ্য হাওড়া কনভেনার নাসির খান, স্টুডেন্ট ফান্ডের রাজ্য সম্পাদক সেখ সাবির এবং আইএসএফের পঞ্চায়েতের জয়ী সদস্য বৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...