নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দেওয়ার জন্য মঙ্গলবার শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্যামপুর ১নং ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু পুরকাইত, মহিলা নেত্রী মন্দিরা মন্ডল সহ অন্যান্য।
শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যীর হাতে ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানান।





