নাবালিকার বিবাহ বন্ধ করে দিল প্রশাসন । ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকায়।
উল্লেখ্য সোমবার বিশস্ত সূত্রে খবর পেয়ে হাওড়ার উলুবেড়িয়া ১ এর বিডিও এইচ এম রিয়াজুল হকের উপস্থিতিতে এই নাবালিকার বিবাহ বন্ধ করে দিল প্রশাসন ।
জানা গিয়েছে ওই নাবালিকা এখনও বিবাহ করার মত বয়স হয়নি। কিন্তু তার অভিভাবক তাকে বাগনান এলাকায় বিয়ে দিয়ে দিচ্ছিল বলে অভিযোগ ।
সেই খবর বিশস্ত সূত্রে পেয়ে প্রশাসন ও উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মুরাদ আলীর উপস্থিতিতে তার বিবাহ বন্ধ করে দেওয়া হয়।
পাশাপাশি বাড়ির লোককে নির্দেশ দেয় যে এখন ওর পড়াশোনা করার বয়স। তাই এখন ওকে বিয়ে না দিয়ে ওকে পড়াশোনা করানো হোক।
প্রসঙ্গত রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে গ্রাম শহর সব জায়গাতেই মেয়েরা আজ উপকৃত । কিন্তু তা স্বত্বেও এখনও অনেকেই প্রাপ্ত বয়স্ক না হওয়া স্বত্বেও নাবালিকাদের বিবাহ দিচ্ছেন।
তবে রাজ্য প্রশাসন তৎপর আছেন। যার উদাহরণ উলুবেড়িয়া ১নং ব্লকের বহিরারএই ঘটনা ।



