নিত্যপ্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল।
উল্লেখ্য সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার ৭৪৮ টি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করেছে এবং তার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল।
শনিবার বিকেলে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ ও শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল,
উলু
বেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া শহরে মিছিল অনুষ্ঠিত হয়, প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর সেখ, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান,সহ একাধিক পৌরপিতা,পৌরমাতা।
উলু
বেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৫৮গেট নতুন রাস্তার মোড়ে মিছিল শুরু হয়ে মোহিনী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,।
অপরদিকে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারগ্ৰাম হাইস্কুল থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বনমালী নগরে।
এই মিছিলে নেতৃত্ব দেন শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল, তিনি বলেন ধর্মের নামে রাজনীতি থেকে সমস্ত মানুষকে দুরে থাকায় আহ্বান জানান,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত,দীপক দাস, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল,সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি,সহ অন্যান্য নেতৃবৃন্দ।







