অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন ( AIITA)- র উদ্যোগে এবং ফেডারেশন অফ মাইনরিটি এডুকেশনাল ইনিস্টিটিউশন (FMEI) এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ। নিমদীঘির সোসাইটি আপলিফটমেন্ট সেন্টারে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০ টি স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন এছাড়াও প্রাইভেট টিউটর, কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন।
AIITA র হাওড়া জেলার সভাপতি সৈয়দ জাহির আহমেদ সাহেবের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ফেডারেশন অফ মাইনরিটি এডুকেশনাল ইনিস্টিটিউশন (FMEI) এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বলেন তালীমি বোর্ড পশ্চিমবঙ্গের চেয়ারম্যান ও সাঁকরাইল অভয়চরন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান সাহেব।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের স্কুলের সাব ইন্সপেক্টর সুরজ মন্ডল সাহেব হলিস্টিক রিপোর্ট কার্ড পূরণ পদ্ধতি এর উপর আলোচনা করেন।
সমন্বিত শিক্ষার উপর বক্তব্য রাখেন উলুবেড়িয়া কলেজের প্রফেসর সিরাজ মল্লিক মহাশয়। শিক্ষার্থীকে কিভাবে দ্রুত এবং আনন্দদায়ক শিক্ষা প্রদান করা যায় এই বিষয়ে আলোচনা রাখেন স্কুল শিক্ষক ও গবেষক সেখ হাবিব সাহেব। সংগঠনের রাজ্য সভাপতি মাহবুবুল হক সাহেব ও কেন্দ্রীয় সম্পাদক প্রফেসর আয়াতুল্লাহ ফারুক সাহেব শিক্ষক শিক্ষিকাদের আধুনিক শিক্ষা পদ্ধতি ,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন শিখন কৌশল এর উপর আলোচনা করেন।মুর্গাবেড়িয়া হাই স্কুলের শিক্ষক হোসনি মুবারক সাহেব শিক্ষককে ক্লাসরুমে একজন কাউন্সিলর এর ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। UNICEF এর ফরমার কনসালট্যান্ট মেচবাহার শেখ মহাশয় উপযুক্ত শিখন কৌশলের ওপর বক্তব্য রাখেন। গড়চুমুক কোলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর জুয়েল সরকার সাহেব মূল্যায়ন এবং ফিডব্যাক কৌশল এর উপর বক্তব্য পেশ করেন। গার্জেন কাউন্সিলিং এবং প্যারেন্টিং এর গুরুত্ব এবং এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা কি হওয়া উচিত এ বিষয়ে গাইডলাইন দেন নিমদিঘী হাই মাদ্রাসার শিক্ষক জামিনুল ইসলাম সাহেব। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এবং গণেশ পুর হাই স্কুলের শিক্ষক জুলফিকার আলী মোল্লা সাহেব।
এছাড়া উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি ফিডব্যাক শেষন অনুষ্ঠিত হয়। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই ধরণের ট্রেনিং প্রোগ্রাম আরও বেশী বেশী হওয়ার প্রয়োজন বলে অভিমত পেশ করেন।ট্রেনিং এ অংশগ্রহণকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাকে AIITA র পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। টিচার্স ট্রেনিং প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের হাওড়া জেলা সম্পাদক তথা খাজুরি হাইস্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাহেব।সংগঠনের জেলা কমিটির সদস্য আল আমিন খলতপুর শাখার শিক্ষক শেখ ফিরোজ আলী সাহেব রনমহল কোরআনিয়া হাই মাদ্রাসার শিক্ষক শেখ মইদুল ইসলাম এবং ব্রাইট ফিউচার একাডেমির প্রধান শিক্ষক শেখ আলিশা সহ অন্যান্য সদস্যবৃন্দ।






