চোলাই মদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 

শুক্রবার সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে হাওড়া গ্রামীণ পুলিশ , আবগারি দপ্তর চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল নদীতে , ডাঙায় এবং ড্রোনের মাধ্যমে আকাশে। 


উলুবেড়িয়া থানার হিরাপুর পঞ্চায়েতের মদাই ,শাঁখাভাঙা দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের চোলাই মদ উদ্ধার করেছে হাওড়া গ্রামীণ পুলিশ ও আবগারি দপ্তর,পাশাপাশি একাধিক চোলাই তৈরির ভাঁটি‌ও নষ্ট করে দেয় পুলিশ। 
পুলিশ জানিয়েছে হুগলি নদীর তীরে উলুবেড়িয়া থানা এলাকার হীরাপু এবং মদাই দুটি জায়গা থেকে প্রায় ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং নষ্ট করে দেওয়া হয়েছে চোলাই মদ তৈরির সমস্ত উপকরণ ও নষ্ট করা হয়েছে।
চোলাই মদের বাজেয়াপ্ত হওয়া ওই সব উপকরণের দাম আনুমানিক ৪০ লক্ষ টাকা।


হাওড়া গ্রামীণ পুলিশে এক আধিকারিক জানিয়েছেন এই মদের ঠেক চিহ্নিত করতে এবারের ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে সঠিক জায়গা চিহ্নিত করা হয়েছে।




 তারপর স্থলপথ এবং জলপথে অভিযান চালানো হয়েছে।আর তাতেই এতো বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...