বার্ষিক সমাবর্তন ও শপথ পাঠ অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার বেসরকারি সেবাব্রত ইনিস্টিটিউট অব নার্সিং কলেজে।
শনিবার বিকেলে উলুবেড়িয়ার হাটগাছায় সেবাব্রত ইনিস্টিটিউট অব নার্সিং কলেজে শতাধিক ছাত্রীর বি এস সি নার্সিং ও জি এন এম ছাত্রীদের শপথ পাঠের চতুর্থ লাইমলাইট অনুষ্টিত হলো।
এছাড়াও কয়েকজন নার্সিং ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সেবাব্রত ইনিস্টিটিউট অব নার্সিং কলেজের অডিটোরিয়ামে নার্সিং জগতের উজ্জ্বল নক্ষত্র ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড: জয়ন্তী ঘোষ, সভাপতি ডাঃ শান্তি রঞ্জন গের,
সম্পাদক ডাঃ নাসির উদ্দিন মল্লিক,দীপক দাস, ডঃ সৌরভ পাল প্রমুখ।
২০২১সালে প্রতিষ্টিত সেবাব্রত ইনিস্টিটিউট অব নার্সিং কলেজের বর্তমান বর্ষে নার্সিং কলেজের ছাত্রী সংখ্যা ২৭০জন বলে জানান নার্সিং কলেজ কর্তৃপক্ষ।








