শুক্রবার রাজ্যের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা দের চাকরি যাবার প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়, হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুল রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর সেখ,
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,ছাত্র পরিষদের সভাপতি সেখ হাসিবুর রহমান,মহিলা নেত্রী শুক্লা ঘোষ, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল প্রমুখ।




