নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামপুরে অনুষ্ঠিত হলো এক পদযাত্রা,
শনিবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।এই উপলক্ষে শনিবার বিকেলে শ্যামপুর কেন্দ্র মহিলা তৃনমুল কংগ্রেসের উদ্যোগে শ্যামপুরের বেলপুকুরে সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের সামনে থেকে রাজ্যর মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পের প্লাকার্ড হাত নিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি শেষ হয় খাড়ুবেড়িয়া মোড়ে।
মিছিলে অংশগ্রহণ করেন শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের খান,বাছরি পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া।
মহিলা নেত্রী শুক্লা ঘোষ, সাধারণ হাওড়া জেলা গ্ৰামীন সম্পাদিকা মৌমিতা দাস, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল,






