শনিবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামপুর ১নং ও ২নং ব্লকেও পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস,
উলুবেড়িয়া-১ ব্লকে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি পালন এবং কঠিন/ধূসর জল/প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের জন্য সেরা মহিলা প্রধান, আইসিডিএস কর্মী, স্বনির্ভর গোষ্ঠী সদস্য এবং ভিআরপি-কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক সহ একাধিক কর্মাধ্যক্ষগন।









