বানের তোড়ে ডুবে গেলো স্পীডবোট: উলুবেড়িয়া


হুগলি নদীতে আকাচমকা বানের জেরে মাঝ নদীতে ডুবে গেল একটি স্প্রিড বোর্ড। ঘটনাটি ঘটেছে সোমবার উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলে পাড়া সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ১০ টা ২৫ মিনিট নাগাদ  হঠাৎই বান আসে নদীতে, আর ঠিক সেই সময় মাঝ নদীতে ছিল একটি স্প্রিড বোট। আর সেই স্প্রিড বোটটিই বানের তোড়ে উল্টে যায় নদীতে।
এদিকে মাঝ নদীতে স্প্রিড বোর্ড উল্টে যেতে দেখে নদীর পাড়ের অন্যান্য নৌকা ও লঞ্চ গিয়ে ওই স্প্রিড  বোটে থাকা চার যাত্রী ও বোটটিকে উদ্ধার করে।
ভরা অমাবস্যা  ককোটালের জেরে কয়েকদিন ধরে গঙ্গায় বান দেখা যাচ্ছে, এবং সোমবার বানের জলের ঢেউ ছিল প্রবল যা সাধারণত চৈত্র মাসে দেখা যায় না।
স্পিডবোটে মোট চারজন ছিল বলে জানা গেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...