শুক্রবার শ্যামপুর ২নং ব্লকের বাছরী গ্রাম পঞ্চায়েতের সাহায্যে চড়াবাসুল্ল্যা চন্ডীমাতা সজলধারা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
শুক্রবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কান্তা মান্না, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা,বাছরি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া সহ একাধিক কর্মকর্তা।






