ইফতার পার্টি, ডায়মন্ড হারবার

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব পাতরা মহরম তলা মাঠে দাওয়াত এ ই
ফতারে মানুষের জন সমুদ্র বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: প্রতি বছরের মতো এবারও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় পূর্ব পাতরা মহরম তলা মাঠে দাওয়াত এ ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ ছাড়াও দাওয়াত এ ইফতার মজলিসে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি, ডা:হা: এক নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,এক নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম,জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,ব্লক ২ সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,প্রধান মইদুল ইসলাম সহ ব্লক ও পাতরা অঞ্চলের অন্যান্য সকল নেতৃত্ব প্রমুখ। সূত্রের খবর, এদিনের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দাওয়াত এ ইফতার মজলিস আয়োজন করা হয় এখানে কয়েক হাজার রোযাদার ও সর্ব সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ডা: হা: বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ বলেন, “এটা একটা পবিত্র সময়। শান্তি, সহাবস্থান, একতা যেন বিরাজ করে। আমরা ডায়মন্ড হারবার এ রেকর্ড ভোটে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিতেছি। তারপরও এলাকার সর্ব সাধারণ মানুষ যেভাবে আমাদের সাহায্য করেছে, আমাদের ভোট দিয়েছেন, আমাদের জন্য প্রার্থনা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বিধান সভার পাশাপাশি পাতরা মহরম তলা মাঠে দাওয়াত এ ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। একতা ও সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেছেন, সারা দেশে যেন ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। ইফতার পর্বের শেষে বিশ্ব মানবের কল্যাণে সকলের শান্তির উদ্দেশ্যে দুয়া পাঠ করা হয়েছে। রোজাদারদের জন্য রকমারি খবরের আয়োজন করা হয় এদিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...