হাসপাতালে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী, আমতা

আমতায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী,পুলিশের উদ্যগে বেডে বসেই দিল পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া: মঙ্গলবার আমতা জয়পুরের ঘনশ্যামচকের জাসমিরা খাতুন জয়পুরের মেনকা স্মৃতি বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠ্যাৎই অসুস্থ হয়ে পড়ে।এরপর ওই পরীক্ষার্থীকে জয়পুর থানার ওসি সুমন্ত দাসের সহযোগিতায় আমতা জয়পুরের বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই পরীক্ষা দিল ওই ছাত্রী। অসুস্থ পরীক্ষার্থীর নাম জাসমিরা বেগম।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে,সে পরীক্ষা দিচ্ছে বেডে বসেই। স্কুল কর্তৃপক্ষ,জয়পুর থানার পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতেই হাসপাতাল বেড়ে বসেই পরীক্ষা দিল ওই ছাত্রী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...