নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার ডোমজুড়ের শলপ ১ নম্বর পঞ্চায়েতে মমতাময়ী ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য শিবির পরিদর্শন করতে এলেন ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ। রবিবার দুপূর ১ টা পঞ্চাশ মিনিটে তিনি এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন। এই স্বাস্থ্য শিবিরের সহযোগিতায় ছিল এডু স্বাস্থ মিশন অ্যান্ড ওয়েল ফেয়ার ও পরিষেবা মেডিকেল সেন্টার । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শলপ এক নম্বর পঞ্চায়েত প্রধান শীলা প্রামানিক, এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েলফেয়ার এর সম্পাদক রাজেশ কুমার রজক। বিধায়ক কল্যান ঘোষ জানান এটি খুব ভাল উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাদাই স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নানা চেষ্টা করছে। এটি তার প্রমান। এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েল ফেয়ারের সম্পাদক রাজেস কুমার রজক বলেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের উদ্যোগে ও পরামর্শে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এখানে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে । পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে বিনাব্যয়ে বিভিন্ন রকম পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।
রোগীদের একটি কার্ড দেওয়া হচ্ছে । সেখানে পরিষেবা মেডিকেল সেন্টারে গেলে আগামী ছ মাসের মধ্যে তাদের যে কোনও রক্ত পরীক্ষার জন্য পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট করা হবে বলে তিনি জানান। জানা গিয়েছে রবিবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।

