উরুষ উৎসব,তুলসীবেড়িয়া

২১'তম ঊরুষ মিলন উৎসবে নক্ষত্র সমাবেশ নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
হযরত পীর জনাব আব্দুল হামিদ আলি খাঁন (রহঃ)-এর স্মরণে তুলসীবেড়িয়া দরগা শরীফে ২১'তম উরুশ মিলন উৎসব অনুষ্ঠিত হল ।জানা গেছে,১৩-১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উরুশ মেলা।বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে পীরের সিলসিলা মোতাবেক পবিত্র কুরআন শরীফ,হাদীস,শরীফ, ওলী- আউলিয়া,পীর ফকির দরবেশ,ওলামায়ে,কেরাম গনের আত্ম জীবনী থেকে শুরু করে অলৌকিক ঘটনা নাত গজল হলো।ইসলাম ধর্মীয় আলোচনা করেন পীরজাদা রফিকুল ইসলাম খাঁন,পীরজাদা সহিদুল ইসলাম খাঁন,পীরজাদা আমিরুল ইসলাম খাঁন, পীরজাদা আবেদুল ইসলাম খাঁন প্রমুখ।শরীফের কার্যক্রমকে নিয়ে আগামীদিনে গবেষণা হতে পারে বলে মন্তব্য করেন উচ্ছ শিক্ষার্থী সিরাজাম মণিরা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল।উরুষ মিলন উৎসবে দেশের বিভিন্ন স্থানের শিষ্য ভক্ত মেহমান মুরিদান দর্শনার্থীরা সমবেত হন বিশ্ব শান্তির দোয়ার মহফিলে। উপস্থিত সকলকে মোবারক বাদ জানান তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির সভাপতি জনাব এম ডি মোক্তার।চিরনবীনের নেশা মুক্তি কেন্দ্রের পক্ষে সচেতনতা আলোচনা করেন প্রজেক্ট ডিরেক্টর নির্মল জানা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...