মিলের দুই শ্রমিকের মধ্যে খুনসুটি করতে গিয়ে প্রাণ গেল অন্য এক শ্রমিকের। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত রবিবার ১৬ ই ফেব্রুয়ারি বাউড়িয়া জুট মিলে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে ওইদিন ওই মিলের পাট ঘরের শ্রমিক সবের মল্লিক বেলা ১১ টা নাগাদ যখন নিজের ডিউটি শেষে বাড়ি ফিরছিল ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক নাকি তার পশ্চাদ দ্বার দিয়ে মিলের যন্ত্রাংশে হাওয়া দেবার পাইপে করে হওয়া দিয়ে দেয়।
ঘটনার পর তার গোটা শরীর ফুলে যায় বলে অভিযোগ মৃত মিল শ্রমিক সবের মল্লিকের। এদিকে ঘটনার পরই মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তড়িঘড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সবের মল্লিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া ই এস আই হাসপাতালে। যদিও পরে ওই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার মানিকতলা ই এস আই হাসপাতালে। আর সেখানেই রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত সবের মল্লিকের বাড়ি গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার চকমধূ জলার ধারে,মৃতের বয়স আনুমানিক ৫৩ বছর।
এদিকে এঘটনার পরেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে গোটা ঘটনা জানিয়ে ইতিমধ্যেই বাউড়িয়া থানায় একটি অভিযোগ দায়েক করেছে মিল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত মৃত সবের মল্লিকের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার এমন মর্মান্তিক ঘটনা শুনেও সোমবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বলে জানা গেছে।
এদিকে ঘটনা সম্পর্কে ঐ মিলের শ্রমিক তথা ন্যাশনাল ইউনিয়ন অফ জুট টেক্সটাইল ওয়াকস্ (NUJTW) এর সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনায় জড়িত যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।