সামসাং মাদলের তালে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ভারত জাকাত মাঝি পরগনা মহলের বাৎসরিক  আলোচনা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের বীনাপানী হলে। এই আলোচনা সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধামসা মাদলের তালে তাঁরা এলাকায় একটি পদযাত্রা করেন। তারপর সংগঠনের পতাকা উত্তোলন করেন।  এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত নিত্যানন্দ হেমব্রম এর প্রতিকৃতিতে পুষ্প অর্জন করে আলোচনা সভা শুরু হয়।   এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জিশম পারগানা রবীন টুডু, মঙ্গল সোরেন , বিজয় চন্দ্র সোরেন , সুখচাঁদ হাঁসদা, কালিপদ মুর্মু সহ অন্যান্য সদস্যরা ।
রবীন টুডু বলেন আদিবাসী সংগঠনের নিজস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য তাঁরা আন্দোলন করছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সংরক্ষণ ও আদিবাসীদের সমস্যা দূর করতে অনেক সাহায্য করছেন বলে তিনি জানান । 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...