ঝন্টি শীতলা কালী মন্দিরের পূজা

ঝন্টি শীতলা কালী মন্দিরের শীতলা পুজোয় বৈচিত্র্যের ছোঁয়া নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
সেখানে স্বপ্নাদেশে মা শীতলা নিজেই নিজের পুজো পাবার আদেশ দেন। তারপর তৈরি হয় মন্দির । সেখানে শীতলা মন্দিরে মাকে আগে স্নান করানো হয় । তারপর হয় মায়ের পুজো, হোম ও যজ্ঞ। বৈচিত্র্যের আর এক নাম হাওড়ার পাঁচলার ঝন্টি শীতলা কালী মন্দিরের মা শীতলার পুজো। মাঘী পূর্ণিমা উপলক্ষে হাওড়ার পাঁচলায় এই ঝন্টি শীতলা কালী মন্দিরে মা শীতলার পুজো মহাসমারোহে পালিত হল । এদিন ঝন্টি শীতলা কালী মন্দিরে প্রায় ২০০০ মানুষের সমাগম হয় । জানা গিয়েছে বিশিষ্ট সমাজ সেবী জ্যোতিষ নক্ষত্র রনজিৎ ঘোষাল ঝন্টি শীতলা কালী মন্দির ও করুণাময়ী আশ্রম প্রতিষ্ঠা করেন । ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারী এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল । বুধবার সকালবেলা মায়ের মঙ্গল আরতি দিয়ে মায়ের পূজার সূচনা হয় । বিশেষত মাঘী পূর্ণিমা তিথিতে শীতলা মায়ের মন্দিরগুলোতে মায়ের মহাস্নান হয় । তারপর মায়ের পূজা-পাঠ, হোম যজ্ঞ করা হয় । সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির মাধ্যমে মায়ের পুজো সম্পন্ন হয় । দূর-দূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। মা শীতলাকে মূলত সন্তানের মঙ্গলকামনায়।
রোগবিনাশিনী রূপেই আমরা পুজো করি । আরও জানা গিয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রনজিৎ ঘোষাল। আগে শরিকী শীতলা কালী মন্দির ছিল । সেটি নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার পর রনজিৎ ঘোষাল একদিন মায়ের স্বপ্নদেশ পান। তারপর ৬ মাসের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠিত করেন তিনি । বর্তমানে এই মন্দির সামলান রনজিৎ ঘোষাল-এর জামাই অভিজিৎ ঘোষাল । তিনি মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...