হবু হাজীদের প্রশিক্ষণ কর্মশালা: উলুবেড়িয়া

নিজস্ব প্রতিবেদক:উলুবেড়িয়া
একদিনের প্রায় দুইশত হবু হাজীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার রনমহলে। রবিবার সারাদিন ব্যাপী অল বাংলা খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে,রনমহল ফাতিমাতয যাহারা বালিকা মাদ্রাসায়।
২০২৫সালে সৌদি আরবে যারা হজ্জ করতে যাচ্ছেন তাদের সৌদি আরবে পালনীয় ধর্মীয় কর্তব্য কি এবং কিভাবে পালন করতে হবে সেগুলো হাতে কলমে ও বাস্তবিক কিভাবে পালন করতে হবে তার উপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বহু মানুষের চাপে বিভিন্ন সময়ে দূর্ঘটনা ঘটে থাকে, যাতে কোনো দূর্ঘটনা না ঘটে তার জন্য এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ ও মহিলা মিলে প্রায় দুশো জন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালা প্রদান করেন রাজ্যের হজ্জ কমিটির বিশেষ প্রশিক্ষক আলহাজ্ব মুফতি মুজিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মহসিন হালদার,ফাতিমাতুয যাহারা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মুন্নাফ আলী, আলহাজ্ব খলিল মল্লিক, সেখ সহিদুল্লা,সেখ ওহিদুল্লা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...