সরস্বতী পুজো না দুর্গাপুজো, দাশনগর এভারগ্রিনে উৎসবের উঁকিঝুঁকি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
বিদ্যার দেবী মা সরস্বতী স্কুল ছাড়িয়ে এখন সার্বজনীন । তবে এর ব্যপকতা কত তা হাওড়ার দাশনগরে না এলে বোঝা যাবেনা। কারন এখানে এলে বূঝতেই পারা যাবে না এটা দূর্গাপুজো না সরস্বতী পুজো ! অপরুপ মণ্ডপসজ্জা ও প্রতিমায় আলাদা মাত্রা এনেছে হাওড়ার দাসনগর এভারগ্রীন ফ্রেন্ডসের ৩৭ তম বর্ষের পুজোয় । এই পুজোর প্রধান উপদেষ্টা শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী। সংঘের সভাপতি রাজকুমার দাস ও সম্পাদক সুকান্ত দে, কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য, দেবনাথ মন্ডল, সন্তু রায়, অরিজিৎ বোধক ও সোমনাথ মণ্ডল জানান এখানে এরকমই বড়ো করে ও সামাজিক কাজের মাধ্যমে তাঁরা সরস্বতী পুজোর আয়োজন করেন।
সদস্য ও সদস্যাদের যৌথ উদ্যোগে এই পুজোটি ধুমধাম করে করা হয় বলে তাঁরা জানান । প্রসঙ্গত প্রত্যেক দিন অসংখ্য মানুষ উপস্থিত হচ্ছেন এই পুজোয় ।

