বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমন: উলুবেড়িয়া

হুড্রু জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি ভারতের ৩৪তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত।
এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। রাঁচি মালভূমির এক প্রান্তে জলপ্রপাতটি এই অঞ্চলে বেশ কয়েকটি খাড়াই জলপ্রপাতের মধ্যে একটি।
গত ২৪/০২/২০২৫/ এবং ২৫/০২/২০২৫ হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া মহাকুমার একটি বিদ্যালয় দক্ষিন রামচন্দ্র পুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল, হুড্রু , জোনা এই জলপ্রপাত গুলি পরিদর্শন করা হয়, সেই সঙ্গে ওখানকার ভূপ্রকৃতি, মানুষের জীবন যাত্রা এইসব নিয়ে শ্রেনী কক্ষের বাইরে গিয়ে বিশেষ আলোচনা করেন, ছাত্র ছাত্রীরা এতে ভীষন সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুদিন কাটানোর আনন্দ উপভোগ করেছে,
সেই সঙ্গে তাদের মতামত এইরকম ভ্রমণ বার বার হলে পাঠ্য বই এর বাইরে বেরিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ যেমন হয় তেমন মনের অনেকগুলো দিক খুলে যায় তাই তাদের দাবি বছরে অন্তত দুবার করে এইরকম ভ্রমণ হোক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...