রাজ্য ব্যাপী তৃতীয় জনসংযোগ অভিযান ও প্রকাশ্য সমাবেশ
উলুবেড়িয়া ,হাওড়া,
বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলার বাগনান মহিষরেখা ব্রীজের নিকট মুর্গাবেড়িয়া এন বি এম অগ্রগামী সমিতি মাঠে, রূরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন ষষ্ঠ রাজ্য কমিটির ডাকে, সমস্ত গ্রামীণ চিকিৎসকদের, গ্রামীণ চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতি র দাবিতে, প্রাতিষ্ঠানিক দূর্নীতি র প্রতিবাদে, ওষুধ বাজারের সীমাহীন অনাচারের প্রতিবাদে তৃতীয় জনসংযোগ অভিযান ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো ।
রাজ্যের বিভিন্ন এলাকায় পথঘাট অতিক্রম করে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রকাশ্য সমাবেশে অনুষ্ঠিত হয় চারটি স্থানে হাওড়া গ্রামীণ জেলার বাগনান মূর্গাবেড়িয়া সংলগ্ন ফুটবল মাঠে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দুর্গাপুর এ ।
হাওড়া, কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি জেলার গ্রামীণ চিকিৎসক বর্গ উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে শোভাযাত্রা ও প্রকাশ্য সমাবেশে।পেশার স্বীকৃতি,সরকারি প্রশিক্ষণ এর দাবি সংগত দেশের ৭০শতাংশ মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে গিয়ে প্রতিদিন বঞ্চনা ও আইনি জটিলতায় ভুগতে হয় তাস্বত্তেও বহু মহিলা সহ পুরুষ গ্রামীণ চিকিৎসক সমাবেশে সামিল হন ।
সারা দেশে প্রায় পঁয়ত্রিশ লাখের বেশি ও রাজ্যে দুই লাখের বেশি গ্রামীণ চিকিৎসক জীবন,যাপন ও জিবীকার তাগিদে ঝুঁকি নিয়ে প্রাথমিক চিকিৎসা পরিসেবা দিবারাত্রি দিয়ে চলছে। এদের স্বীকৃতি ও সরকারি প্রশিক্ষণ দেওয়ার দাবী নিয়ে আন্দোলন চলছে বলে জানা যায়।
সরকারের বিভাগীয় আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করে জমায়েত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো।
পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, স্মৃতি চারণ, নীরবতা পালনের পর গ্ৰামীন চিকিৎসকগদের পথপ্রদর্শক ডাঃ নর্মাণ বেথুন এর প্রতিকৃতিতে মাল্যদান করে স্বাগত বক্তব্য ও জেলা গত বক্তব্য রাখেন পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক,হাওড়া জেলা কমিটির সভাপতি কবিরুল ইসলাম মোল্লা, ডাঃ নর্মাণ বেথুন চলমান মেডিকেল স্কুলের সম্পাদক কিংশুক মাজি,
হুগলি জেলা সম্পাদক উত্তম কুমার মান্না, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বাবুল মল্লিক, কলকাতা জেলা সম্পাদক দেবাশীষ দাস চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুখেন্দু মাইতি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক জয়ন্ত নস্কর সহ আরো অনেকে বক্তব্য রাখেন রাজ্যের ও জেলার নেতারা। বিপ্লব মান্না,অতিন্দ্র ভক্ত, পিযুষ বড়াল, শুভাশীস মুখার্জি সহ হাওড়া জেলা ও বাগনান এক ও দুই ব্লকের কমিটির নেতৃত্বে শোভাযাত্রা ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শান্তি পূর্ণ ভাবে।











