নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার আমতায় হবে ক্রিকেট কোচিং সেন্টার । যেখানে আগামী দিনে এখানকার প্রতিভাবান ছেলেরা কোলকাতা মাঠে খেলার সুযোগ পাবে। এমনকি কোলকাতার ভাল খেলোয়াড়রাও পরামর্শ দেবার জন্য এখানে আসবেন। রবিবার সন্ধ্যায় হাওড়ার আমতায় আমতা সন্তোষনগর স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দিন রাত্রি ক্রিকেট টুনামেন্ট উপস্থিত হয়ে এই কথাই বললেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তথা এই ক্লাবের দীর্ঘদিনের সভাপতি অসিত চ্যাটার্জি ।
তিনি বলেন এই ক্রিকেট টুর্নামেন্ট খুব বড় মাপের খেলা। এখানকার মানুষের কাছে এই টুর্নামেন্ট খুব জনপ্রিয় । তাই এখানে আগামী দিনে একটি ক্রিকেট কোচিং সেন্টার খোলার ইচ্ছা আছে। যা টাকা পয়সা লাগবে তিনি দেবেন। তাঁর ছেলে তন্ময় চ্যাটার্জি ভাল ক্রিকেট খেলে। সেও এখানে আসবে বলে তিনি জানান । মূলত এই ক্রিকেট টুর্নামেন্ট ১৬ দলীয়। ২৫ বছর ধরে এই টুনামেন্ট অনুষ্ঠিত হচ্ছে । এই খেলায় উপস্থিত ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষও।

