গ্ৰামীন চিকিৎসকদের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের বীনাপানী ভবনে গ্রামীণ চিকিৎসকদের সংস্থা হাওড়া হেল্থ কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির নবম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুপুর তিনটে পর্যন্ত । প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও সংস্থার পতাকা উত্তোলন হল।  উপস্থিত ছিলেন  এই সংগঠনের সভাপতি ডাক্তার বাচ্চু কোলে , সম্পাদক ডাক্তার  মুরারী মোহন কাঁড়ার , ডাক্তার অসিত হাজরা, ডাক্তার কুমুদ রঞ্জন কোলে, সুরোজিত কোলে, সমাজসেবী বিশ্বনাথ সাহা, আনন্দ চ্যাটার্জি প্রমুখ। সংগঠনের সভাপতি ডাক্তার বাচ্চু কোলে জানান,
গ্রামীণ চিকিৎসকরা রোদে বৃষ্টিতে রাতে দিনে মানুষের সেবা করছেন। তাই তাঁদের দাবি সরকার তাঁদের আরো ট্রেনিং দিয়ে সার্টিফিকেট দিয়ে স্বীকৃতি দিক।  তিনি আরও বলেন তাঁদের এই সংগঠন চিকিৎসা পরিষেবা ছাড়াও নানা সময়ে সামাজিক কাজও করেন।  সংগঠনের সম্পাদক চিকিৎসক মুরারী মোহন কাঁড়ার বলেন এটি তাঁদের নবম সম্মেলন । গ্রামীণ চিকিৎসকদের এই সম্মেলনের মাধ্যমে খুবই অল্প মূল্যে মানুষের বিপদের পাশে থাকার অঙ্গীকার করা হয়। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...