আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন
ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখার আয়োজনে উলুবেড়িয়া ব্লক ১নং ইউনিটের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হল উলুবেড়িয়া-১নং ব্লকের অফিস কার্যালয়ের সামনে।কর্মসূচির অংশ হিসাবে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপরে আলোচনা,প্রায় দেড় শতাধিকেরও বেশি ক্ষুদে শিশুসহ চারটি বিভাগ নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় এবং তৃতীয়দের পুরস্কার প্রদান করা হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর গুরুত্ব আলোচক সারেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক,ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক হীয়া গাঙ্গুলি। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১নং
পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্যে কমিটির সহ:সভাপতি দিলীপ মৈশাল,হাওড়া জেলা কমিটির কার্যকরী সভাপতি সনাতন পয়ড়া,পঞ্চায়েত সমিতির
কর্মাধ্যক্ষ প্রশান্ত সাধুখাঁ,সেখ মফিজুল,সেখ মোরাদ আলি,এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একাধিক ল ক্লার্ক সাথীবাহি।



