ল কলেজের সরস্বতী পূজা নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে: কুনাল ঘোষ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কোলকাতার একটি  ল কলেজে সরস্বতী পুজো হবে না এটা একটা ভুল উপস্থাপনা । ওখানে কারা সরস্বতী পুজো করবে সেই নিয়ে বিবাদ চলছিল বলে হাইকোর্ট  হয়েছে। ওখানকার যিনি অধ্যক্ষ তিনি বিভিন্ন চ্যানেলে বিজেপির মুখপাত্র হয়ে বসেন। একটা অন্য ধর্মের মানুষ নিয়ে বলেছেন। আরে সেতো সরস্বতী পুজোর আয়োজন করে। তাই এই ঘটনাকে একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে।   শনিবার সন্ধ্যায় হাওড়ার দাশনগর তরূন সংঘের হীরক জয়ন্তী বর্ষের সরস্বতী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে   এই কথাই বললেন বর্ষীয়ান   সাংবাদিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কুনাল ঘোষ। প্রসঙ্গত ওই ল কলেজে সরস্বতী পুজোর আয়োজন নিয়ে হাইকোর্টে কেশ উঠেছিল । সেই প্রসঙ্গেই এই কথাগুলো বলেন কুনাল ঘোষ। মূলত হাওড়ার দাশনগর তরুন সংঘের এই সরস্বতী পুজো এবছর হীরকজয়ন্তী বৎসর। অপূর্ব মন্ডপ সজ্জায় সেজে উঠে এই পুজোয় দেখা  মেলছে শারদীয়ার উঁকিঝুঁকি । মূলত সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহ সভাপতি  অসিত চ্যাটার্জির উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে । তিনি জানান সমাজ সেবা করাই তাঁর মূল লক্ষ্য ।
এই ক্লাব বহু বছর ধরে নানা সোশ্যাল কাজ করে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, অভিনেত্রী তরিতা চ্যাটার্জি, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলেই অসিত চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত এই  অপূর্ব মন্ডপ সজ্জা ও সরস্বতী পুজো আয়োজনের জন্য প্রশংসা করেন। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...