জল জীবন মিশনের কাজে খুশি কেন্দ্রীয় দল, জগৎবল্লভপুর

নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
জল জীবন মিশনের উদ্যোগে গ্রীষ্মকাল পড়তে না পড়তেই হাওড়ায় একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে তৎপরতা শুরু হয়েছে। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের জল জীবন মিশন প্রকল্পের কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় পরিদর্শকের একটি দল। প্রসঙ্গত গরম পড়তে না পড়তেই পানীয় জলের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জল জীবন মিশনের পক্ষ হতে জানানো হয়। রাজ্যের বিভিন্ন ব্লকে জল জীবন মিশনের কাজ চলছে।এই পরিদর্শক টিমের নেতৃত্বে আছেন ডবিনর সিং বাজয়া। সোমবার জগৎবল্লবপুরের শিয়ালডাঙা,মাজু গ্রাম পঞ্চায়েত দুটির বেশ কয়েকটি জায়গায় গিয়ে পরিদর্শক দল টি,ব্লক আধিকারিক ,জন প্রতিনিধিদের নিয়ে ঘোরেন। শুধু তাই নয়,নিজেরা ট্যাপ খুলে জলের ফ্লো দেখেন। এছাড়াও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যা বোঝার চেষ্টা করেন।
তবে পরিদর্শকের দল পরিদর্শনের শেষে জগৎবল্লভপুর ব্লকের জল জীবন মিশনের কাজে বেশ খুশী বলে জানিয়েছেন তাঁরা। জল জীবন মিশনের দায়িত্বে থাকা হাওড়ার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ বসু জানান,"আমরা এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই কাজ করেছি।ফলে জলের ফ্লো নিয়ে আপাতত কোন সমস্যা চোখে পড়ে নি।যা ওনারা ও জানিয়েছেন"। এদিন জগৎবল্লভপুর ব্লকের বি ডি ও উৎপল দাস মুহুরি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু ও পরিদর্শক দলের সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত জল জীবন মিশন প্রকল্পের সহায়ক সংস্থা হিসাবে রয়েছে কুল্টিকরী মাদার টেরিজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সংস্থার পক্ষ হতে জানানো হয় যে কাজের অগ্ৰগতি খুব ভালো। তবে এখন জলের ফ্লো থাকলে ও প্রবল দাবদাহের সময় জলের ফ্লো কতটা থাকবে তাই দেখার বলে অভিমত দিয়েছে এলাকার বহু মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...