কংগ্রেসের প্রতিবাদ: উলুবেড়িয়া

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে কুম্ভ মেলার তীর্থযাত্রীরা- নির্মমভাবে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর প্রতিবাদে এবং রেলের অব্যবস্থার জন্য ১৯ জন তীর্থযাত্রী মারা গেছেন এর দায়িত্ব সম্পূর্ণ রেলমন্ত্রীর। তাইএই দায়িত্ব নিয়ে রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার দাবী জানিয়ে সোমবার দক্ষিণ পূর্ব রেলওয়ের উলুবেড়িয়া স্টেশনের সামনে উলুবেরিয়া পূর্ব কেন্দ্র কংগ্রেস কমিটি পক্ষে থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । একাধিক দাবী লেখা প্লাকার্ড নিয়ে কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ জানান।
এই প্রতিবাদ সভায় শামিল হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা আলম দেওয়ান, যুব কংগ্রেস নেতা রিভু, সান্যাল বিশ্বজিৎ মেউর আসরাফ মোল্লা ,সহ অন্যান্য ব্লক ও জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা পরিচালনা করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব কংগ্রেস নেতা প্রলয় মন্ডল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...