কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় মৃত ছাত্র: শ্যামপুর

শনিবার হাওড়া শ্যামপুর থানা এলাকার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়ানুষ্ঠান চলাকালীন এক ছাত্রের আস্বাভাবিক মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম রুপম সি (২২)। বাড়ি হাওড়া বাগনান থানা এলাকার বাঁটুল গ্রামে। জানা গিয়েছে এদিন অর্থাৎ শনিবার কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। সেই খেলায় নাম দেয় রুপম। ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দেয় সে। ১০০ মিটার দৌড়ে প্রথম হয়, আধ ঘণ্টার মধ্যেই ২০০ মিটার দৌড় শুরু করে কলেজ কর্তৃপক্ষ।
এতো অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো ইভেন্টে যোগ দেয় সে। দেড়শ মিটার দৌড়ের পরেই লুটিয়ে পড়ে রূপম। এরপর তাকে উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ নিকটবর্তী ঝুমঝুমি হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কলেজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...