চারিদিকে স্টল। সেখানে এক এক দিকে চলবে শিবির। না কোনও সেমিনার নয় । কোনও খাবারের স্টলও নয় । উদীয়মান যোগ্য বেকার যুবক যুবতীদের যোগ্যতা বিচার করে দেওয়া হবে সরাসরি চাকরির নিয়োগপত্র । তাও আবার একটা দুটো নয়। পনেরো থেকে সতেরোটি নামি কোম্পানিতে নেওয়া হবে এই নিয়োগ। একদিকে যেখানে চলছে চাকরির জন্য বিক্ষোভ ধর্না। ঠিক সেই জায়গায় সরাসরি চাকরিতে নিয়োগ ? ভাবতে অবাক লাগলেও বিষয়টি সত্যি । গল্প হলেও সত্যি । উল্টোপূরণের এই গল্প দেখা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলা নেতাজি সংঘের ময়দানে। সৌজন্য অম্বুজা ফাউন্ডেশন । তাঁদের উদ্যোগে তাঁদের সেডি দ্বারা পরিচালিত মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলার নেতাজি সংঘ ময়দানে। এটি তাঁদের পঞ্চম মেগা জব ফেয়ার। যেখানে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রায় ২০০০ জন বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে। সেখান থেকে যোগ্যতার বিচার করে দেওয়া হবে তাদের নামী প্রতিষ্ঠিত পনেরো থেকে সতেরোটি কোম্পানিতে সরাসরি চাকরির নিয়োগপত্র । বুধবার বিকেলে সংস্থার সাঁকরাইল অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানালেন সংস্থার জোনাল হেড সাঁকরাইল অনিন্দ্র মিত্র ও সিনিয়র অফিসার শঙ্খজিত নাথ। কিন্তু কিভাবে বেকার যুবক যুবতীরা এই মেগা জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে ? তাঁরা জানান , তাঁরা একটা কিউআর কোর্ড দিচ্ছেন ।
তাতে স্কান করলেই ফর্ম চলে আসবে। সেই ফর্ম ফিলাপ করলেই এই মেগা জব ফেয়ারে অংশগ্রহণ করা যাবে। পাশাপাশি যারা ফর্ম ফিলাপ করতে পারবেন না তাঁরা সরাসরি আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ঘটনাস্থলে আসলেই হবে বলে তাঁরা জানান । তাঁরা বলেন যারা এখানে সফল হতে পারবে না তাদের এই ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরির ট্রেনিং দেবে। সেই ফাউন্ডেশনে ট্রেনিং নিয়ে তাদের বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হবে। তাঁরা আরও বলেন মূলত আঠারো থেকে তিরিশ বছর বয়সী ছেলেমেয়েদের এই জব ফেয়ারে চাকরি দেওয়া হবে। এইট পাশ থেকে উঁচু ডিগ্রি সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। আগামী ২২ ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ খেলার মাঠে এই মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত বলে তাঁর জানান ।

