মন্ত্রীর নেতৃত্বে স্নানযাত্রা

মন্ত্রীর নেতৃত্বে শীতলা মায়ের স্নানযাত্রায় ভোগ বিতরণ  নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
ঐতিহাসিক হাওড়ার  শীতলা মায়ের স্নান যাত্রায় পাঁচ হাজার  পূর্নার্থীদের ভোগ বিতরণের মাঝে তাঁদের  একটু আদরের ছোঁয়া, তাদের একটু পাশে থাকার বার্তা। সৌজন্যে শিবপুর কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় ও যুব আইকন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ভালোবাসায় শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির  নির্দেশে ও আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর সভাপতি দীপক মজুমদারের উদ্যোগে হাওড়ার  বেলগাছিয়ায় শীতলা মা এর স্নান যাত্রা উপলক্ষে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হল মঙ্গলবার ।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি,  শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক বিপ্লব দে , শিবপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ,
হাওড়া জেলা নমঃ সুদ্র সেল এর সভাপতি ভোলানাথ সেন ও আট নম্বর ওয়ার্ড এর মহিলা  তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী উৎপলা মজুমদার প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...