নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
রবিবার হাওড়ার চামরাইলে অনুষ্ঠিত হল পুরোহিত তথা ব্রাহ্মণ সমাজের দ্বিতীয় সম্মেলন । সেই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে পুরোহিতদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সভা থেকে পুরোহিতদের দাবি তাঁদের যেন সম্মান দেওয়া হোক। ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ এই সভায় উপস্থিত ছিলেন। তিনি পুরোহিতদের পাশে থাকার বার্তা দেন। হাওড়া জেলা সহসভাপতি শিবশঙ্কর চক্রবর্তী জানান , আগামী ৩০ জানুয়ারি ডোমজুড়ে বসবে দুয়ারে সরকার শিবির। সেখানে ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ যাতে পুরোহিতরা ব্রাহ্মণ ভাতা পায় তার জন্য আবেদন জমা দিতে বলেছেন। এই দ্বিতীয় সম্মেলনে পুরোহিতদের সমস্যা নিয়ে আলোচনা করা হল। তাঁরা যাতে ব্রাহ্মণ ভাতা পায় তার জন্য এই আলোচনা সভা হল। ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ এই ব্রাহ্মণ ভাতা নিয়ে ৩০ জানুয়ারি দুয়ারে সরকারে আবেদন করতে বলেছেন বলে তিনি জানান । এই ব্রাহ্মণ সমাজের হাওড়া জেলা সভাপতি কার্তিক সান্ধকি জানান, পুরোহিতদের অনেক সমস্যা । তাঁদের অনেকেই সরকার থেকে ব্রাহ্মণ ভাতা পান না। তাই কিভাবে তাঁদের সমস্যা দূর হবে ও কিভাবে তাঁরা সরকারি ব্রাহ্মণ ভাতা পাবেন সেই নিয়ে আলোচনা হয় এই সভায় ।
এই সভায় পুরোহিত সমাজের হাওড়া জেলার সম্পাদক বিকাশ চক্রবর্তী পুরোহিতদের অধিকার নিয়ে শোচ্চার হন। তিনি বলেন পুরোহিতরা যাতে সমাজে সম্মান পান। এর পাশাপাশি উপস্থিত সকল পুরোহিত ও ব্রাহ্মণ সমাজের সদস্যরা মিলিত হয়ে সরকারের কাছে নিজের সম্মান পাওয়া দাবী জন্য সরব হয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা কেন্দ্র প্রতিনিধি ও রাজ্যের প্রতিনিধির সদস্যসহ একাধিক অতিথি।


