নিয়মিত খেলাধূলার জন্য মহকুমা শাসকের বৈঠক, ইসলামপুর

ইসলামপুর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার লক্ষ্যে মহকুমা শাসকের বৈঠক।
সুবল গোপ উওর দিনাজপুর। ইসলামপুর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা পরিচালনা করার লক্ষ্যে বৃহস্পতিবার মহকুমা শাসক মহাশয়ার দপ্তরে আয়োজিত হল বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক শ্রীমতি প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর ও চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক গণ, এস, ডি ,এস,এর সদস্যগণ ও অন্যান্য আধিকারিক বৃন্দ। এদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সাধনের পর আগামী ফেব্রুয়ারী মাসে সেখানে আয়োজিত হতে চলেছে ভলিবল প্রতিযোগিতা।
তার পরেও নির্দিষ্ট সময় অন্তর সেখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে মহকুমার ক্রীড়া প্রেমীরা খুশী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...