একবৎসর লাগবে মহামেডানকে আই এস এলের থিথু হতে:দীব্যেন্দু বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মহামেডান আইলিগ জিতে আইএসএলে এসেছে। দুবাই থেকে ইনভেস্টার আসতে পারে । এখনও একবছর সময় লাগবে মহামেডানকে আইএসএলে খুব ভাল রেজাল্ট করতে হলে। বুধবার বিকেলে হাওড়ার বাঁকড়া নয়াবাজ মর্নিং স্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত ১২ তম আমন্ত্রণমূলক মৈত্রী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে এই কথাই বললেন প্রাক্তন আইকন ফুটবলার তথা মহামেডান ক্লাবের ফুটবলারদের অনুপ্রেরণাদায়ক দীব্যেন্দু বিশ্বাস । তিনি বলেন বাংলা সন্তোষ কাপ জিতেছে। মুখ্যমন্ত্রী সবাইকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। এটা খুব ভাল লক্ষণ ও খেলোয়াড়দের অনুপ্রেরণা দিচ্ছে। এই খেলায় উপস্থিত ছিলেন মোহনবাগানের কর্মকর্তা তথা সমাজসেবী অসিত চ্যাটার্জি ।
তিনি খেলাধূলার গুরত্ব সবাইয়ের কাছে তুলে ধরেন। এই খেলায় উপস্থিত ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক শেখ হীরুলাল, ক্লাব সম্পাদক নুরুল হুদা, ক্লাব সভাপতি সফিউদ্দিন মল্লিক , ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ, ডোমজুড় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরোজ মোল্লা, তৃণমূল নেতা তাপস মাইতি । এক মাস ধরে চলা এই ফুটবল প্রতিযোগিতায় একসরা সমাজ সেবক সমিতি ট্রাইবেকারে জিতে চাম্পিয়ন হয়। সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেখ রমজান আলি, সেখ আজিজুর রহমান, লাল্টু মল্লিক, ইমরান শেখ , আরুফ, হাসানুর সেখ , গোলাম নবী , একরামুল মল্লিক, মিন্টু , জাকির , বাবুলাল, নাকিপ মল্লিক, রিয়াজ , বাবুয়া শেখ, মিরাজ সেখ, সাকিরুদ্দীন প্রমুখ। সমগ্র খেলায় পর্যায়ক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন চিকিৎসক কাজী তৈমুর ইসলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...