ছাত্র সপ্তাহ ২০২৫, শ্যামপুর হাইস্কুলে

নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর সপ্তাহ ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ছাত্র সপ্তাহ ২০২৫ শ্যামপুর হাইস্কুলে।
শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে অর্থাৎ ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন আনন্দদায়ক নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হলো শ্যামপুর দক্ষিণ চক্রের অন্তর্গত শ্যামপুর হাইস্কুলের প্রাঙ্গণে।
প্রথমদিন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা, দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো "মিট দ্য আইকন" , বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমানে ভুবনেশ্বর এইমস এ কর্মরত ব্রততী সাউটে উপস্থিত ছিলেন। তৃতীয় দিনের অনুষ্ঠান ছিল শ্রেণী ভিত্তিক কুইজ প্রতিযোগিতা,
চতুর্থ দিনের অনুষ্ঠান ছিল বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শনী, শেষ দিন অর্থাৎ বুধবার ছিল জমজমাট খাদ্যমেলা, বিদ্যালয়ের প্রায় ১৫০০জন ছাত্রছাত্রীদের নিয়ে এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী এবং অভিভাবকদের নিয়ে নানান মুখরোচক খাবার নিয়ে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা, ছিল বিরিয়ানি, ঘুগনি,পকোড়া,মোমো,সহ নানান পদের খাবার। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল বিভিন্ন আনন্দদায়ক কালজয়ী ছায়াছবির প্রদর্শন।যেমন সাহিত্যিক মতি নন্দীর "কোনী", সত্যজিৎ রায়ের "রয়েল বেঙ্গল রহস্য"।
শতবর্ষের প্রাচীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বলেন বর্তমানে জয়ফুল লার্নিং বা শিক্ষাক্ষেত্রে আনন্দ পরিষরের মাধ্যমে ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকা,শিক্ষাকর্মী ও অভিভাবকদের নিয়ে শিক্ষা বর্ষের শুরুতে এই ধরনের অনুষ্ঠান সত্যি এক অতুলনীয়। সহকারী শিক্ষক সৌরভ চক্রবর্তী একই মন্তব্য করেন, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য দেবব্রত মাইতি বলেন শিক্ষার্থীদের জন্য শিক্ষা দপ্তরের এই ধরনের পরিকল্পনা দূর্দান্ত। একাদশ শ্রেণীর ছাত্রী বৃষ্টি পালংদার,অষ্টম শ্রেণীর ছাত্র শুভ বেরা সহ বহু ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই উদ্যোগের প্রশংসা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...