প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৈঠক: ইসলামপুর

ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি বৈঠক ইসলামপুর মহকুমা শাসকের । সুবল গোপ উত্তর দিনাজপুর
ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস আকর্ষণীয় এবং আরও রঙিন করে পালনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক ইসলামপুর মহকুমা শাসকের । সোমবার এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন বিবেকানন্দ সভা গৃহে। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক শ্রীমতি প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার পৌর প্রধান কানাইয়া লাল আগরওয়াল ডালখোলা পৌর সভার পৌর প্রধান স্বদেশ সরকার ইসলামপুর পুলিশ জেলার ডি,এস, পি (হেডকোয়ার্টার) ধ্রুব প্রধান ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। এছাড়াও ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ এবং ফিটো সম্পাদক ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ ।
বৈঠকে আলোচনা হয় বিভিন্ন দপ্তর ও সংগঠনের সহযোগিতায় কিভাবে আরও সুন্দর ও রঙিন ভাবে ৭৬ তম সাধারণতন্ত্র দিবসকে উদযাপন করা যেতে পারে ইসলামপুরে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...