হলুদ ট্যাক্সি তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের ডাক

হলুদ ট্যাক্সি তুলে দেবার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক আইএনটিইউসির নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হলুদ ট্যাক্সি কোলকাতা-হাওড়ার ঐতিহ্য । তাই এই হলুদ ট্যাক্সি তুলে দিলে হবে না । এর বিরুদ্ধে আইএনটিইউসি লড়াই করছে ও আগামী দিনে লড়াই করবে। যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে । রবিবার সকালে হাওড়ার দাসনগরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং এর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এক রক্তদান , স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে এই মন্তব্যই করলেন রাজ্য আইএনটিইউসির সভানেত্রী তথা রাজ্য মহিলা কংগ্রেসের ইনচার্জ শ্রাবন্তী সিং। এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনের অধিক রক্তদান করেন। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের কামরুজ্জামান কামার, সুপ্রতা দত্ত, মায়া ঘোষ ও সমাজসেবী সাগর সিং ।
প্রথমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয় । তারপর তুমি রবে নীরবে গান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন এখানে অনেকেই চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...