মোবাইল ছেড়ে খেলায় মনযোগ দেওয়ার আহ্বান

খেলাধুলায় বেশি মনযোগী হবার আহ্বান মন্ত্রী পুলক রায়ের নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
উলুবেড়িয়া দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ধুলাসিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে। মঙ্গলবার প্রাক প্রাথমিক শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে মোট ৩৪টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত,ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় তিনি তার বক্তব্যে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন আরো বেশি খেলাধুলায় মনযোগ দিতে।
উলুবেড়িয়া পূর্বের বিধায়ক তথা প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ রঞ্জন বসু, তিনি তার বক্তব্যে বলেন মোবাইল থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান, এবং খেলাধূলায় আরো বেশি সময় দিতে বলেন, উপস্থিত অভিভাবকদের কাছে অনুরোধ করেন যে তাদের শিশুদের মধ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বেশি করে সময় দেওয়ার জন্য। খেলাধুলার জন্য সবসময় তিনি সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান। খেলাধুলায় বাংলার তথা দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, ধুলাসিমলা পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ বন্দ্যোপাধ্যায়,মহ: ফিরোজ, শিক্ষা কর্মাধ্যক্ষ শুভ্রা মন্ডল,শিক্ষক নেতা কিংকর মন্ডল,মারুফুদ্দিন মল্লিক, প্রদীপ চক্রবর্তী,সেখ আকবর আলি,শ্রাবনী রায়,নির্মল হাজরা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...