গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বাংলার হাডুডু খেলাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে উদ্যোগী হলো উলুবেড়িয়া ১নং ব্লকের বহিরা অঞ্চলের ঘোলবাগান্ডা তাজ স্পোটিং ক্লাব।
দুদিন ব্যাপী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আট দলীয় নক আউট পাওয়ার বল প্রতিযোগিতা, এবং জমজমাট আট দলীয় নক আউট হাডুডু খেলা প্রতিযোগিতা এলাকায় এক নতুন মাত্রা যোগ করেছে।
বাংলার নিজস্ব খেলা হাডুডু এলাকা থেকে অবলুপ্ত প্রায়,ঘোলবাগান্ডা তাজ স্পোটিং ক্লাব হাডুডু প্রতিযোগিতা করে এলাকায় সাড়া ফেললো।
এছাড়াও ছিল রক্তদান কর্মসূচি।
রক্তদান কর্মসূচিতে ৫২জন অংশগ্রহণ করেন যার মধ্যে বেশিরভাগই ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা, উল্লেখ্য এলাকায় এই প্রথম রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর সেখ, বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়,সেখ আকবর আলি,ঘোলবাগান্ডা তাজ স্পোটিং ক্লাবের সম্পাদক লতিফুল রহমান মোল্লা, সভাপতি সেখ কলিমদ্দিন,সহ অন্যান্য, পরিচালনায় ছিলেন অমল প্রামাণিক।



