নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
বৃহস্পতিবার নবম পর্যায়ের দুয়ারে সরকারের পরিদর্শনে অতিরিক্ত জেলা শাষক সহ অন্যান্য।
বৃহস্পতিবার উলুবেড়িয়া ১নং ব্লকের উদ্যোগে ধুলাসিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকারের ক্যাম্প, রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শুরু হয়েছে দুয়ারে সরকার,
বর্তমানে চলছে নবম পর্যায়ের।
দুয়ারে সরকারের ক্যাম্পে শিশুদের আঁধার কার্ড,লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য পেনশন সহ বিভিন্ন বিভাগে ছিল জমজমাট ভীড়।
বৃহস্পতিবার পরিদর্শনে আসেন হাওড়া জেলা অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) দিব্যা মুরুগেসন, সঙ্গে ছিলেন উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,
ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান বৈশাখী পুরকাইত, উপপ্রধান গোপীনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য।












